মাছের আলু-টমেটো ঝাল(macher aloo tomato jhal recipe in Bengali)

মাছের আলু-টমেটো ঝাল(macher aloo tomato jhal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ ভালো করে পরিষ্কার করে, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে সামান্য একটু নুন, হলুদ গুড়ো আর লঙ্কা গুড়ো দিয়ে কিছু 10 মিনিট ম্যারিনেট করতে হবে।
- 2
এবারে একটি কড়াইতে পরিমান মত তেল গরম করে মাছ ভেঁজে নিতে হবে। মাছ ভাঁজা তেলে আলুর টুকরো গুলো একটু সাতলে নিতে হবে। এবারে ওই কড়াইতে আরো একটু তেল দিয়ে তাতে কালো জিরা ফিরণ দিয়ে পেঁয়াজ কুচি সোনালী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- 3
এবারে একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একে একে হলুদ গুড়ো, জিরা গুড়ো, ধনে গুড়ো, কাশ্মিরী লঙ্কা গুড়ো, লঙ্কা গুড়ো আর স্বাদ মত নুন দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে।
- 4
এবারে আলুর টুকরো গুলো দিয়ে ভালো করে নেড়ে টমেটোর টুকরো দিয়ে জল দিয়ে দিতে হবে পরিমান মত।
- 5
এবারে ঝোল ফুটে উঠলে ভেঁজে রাখা মাছের পিস দিয়ে আরো 4-5 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে। এবারে ঢাকা খুলে হাল্কা হাতে মাছের পিস উল্টে আবারো 3-4 মিনিট রান্না করতে হবে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে।
- 6
এবারে ঢাকা খুলে নুন দেখে, স্বাদ মত চিনি, গরম মশলা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে গ্যাস বন্ধ করে 2 মিনিট ঢেকে রাখতে হবে।
- 7
এবারে নামিয়ে পরিবেশন করা যাবে দারুণ সুস্বাদু "মাছের আলু-টমেটো ঝাল"।
Keywords
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি