এগ ব্রেড তাওয়া পিৎজা (Egg bread tawa pizza recipe in Bengali)

#KRC2
এই রেসিপিটি বাচ্চাদের টিফিনের জন্য একটি চটজলদি পছন্দের রেসিপি.
এগ ব্রেড তাওয়া পিৎজা (Egg bread tawa pizza recipe in Bengali)
#KRC2
এই রেসিপিটি বাচ্চাদের টিফিনের জন্য একটি চটজলদি পছন্দের রেসিপি.
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ৩ টা ডিম ফেটিয়ে নিতে হবে. এতে সামান্য নুন, পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি মিশিয়ে নিতে হবে. বড়ো তাওয়া তে মাখন গরম করে এই ফেটানো ডিম ছড়িয়ে দিয়ে তার উপর পাশাপাশি পাউরুটির টুকরো গুলো বসিয়ে দিতে হবে.
- 2
এবার খুব সাবধানে ছড়ানো ডিমের তলা দিয়ে স্প্যাটুলার সাহায্যে পাউরুটি শুদ্ধ উল্টে দিতে হবে যাতে ডিমের অংশ উপরে থাকে এবং পাউরুটির টুকরো গুলো নিচে থাকে. এবার এই ডিমের উপর প্রথমে পিৎজা সস মাখিয়ে, চীজ গ্রেট করে ছড়িয়ে দিয়ে তার উপর বেবি কর্ন ছড়িয়ে দিয়ে কম আঁচে ঢেকে রাখতে হবে.
- 3
চীজ গলে গেলে খুব সাবধানে স্প্যাটুলা দিয়ে পাউরুটির তলা থেকে ধরে প্লেটে এমন ভাবে রাখতে হবে যাতে চীজ যুক্ত ডিমের অংশ উপরে থাকে. এবার উপর থেকে ওরেগানো, চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে পিৎজা কাটার ছুরি দিয়ে তিনকোনা করে ৫-৬ পিস কেটে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে.
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (3)