ধোঁকার ঝাল (Dhokar jhal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ডাল ২/৩ঘণ্টা আগে ভিজিয়ে রেখে তারপর বেটে নিতে হবে এরপর কড়াই তে ১চামচ তেল গরম করে তাতে হিং ও কালো জিরে ফোড়ন দিয়ে তাতে বাটা ডাল দিয়ে স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে নেড়ে চেড়ে মন্ড মতো করে নামিয়ে নিতে হবে।
- 2
এরপর একটা থালা তে তেল মাখিয়ে ওই ডালের মিশ্রণ টা ঢেলে সমান করে ছুরির সাহায্যে কেটে নিয়ে সরষে তেলে ভেজে তুলে নিতে হবে।।
- 3
এরপর কড়াই তে তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে টমেটো সস ও ধনে জিরে গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে স্বাদ অনুযায়ী নুন চিনি ও লঙ্কা গুঁড়ো ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে পরিমাণ মত জল দিয়ে ভাজা ডালের ধোঁকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঝোল মাখা মাখা হলে নামিয়ে নিলেই রেডি।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15692672




মন্তব্যগুলি