ক্ষীরকমলা (Kheer komola recipe in Bengali)

শীতকাল মানে শুধু খেজুর গুড় নয়, শীতকালে কমলালেবু খুব ভালো আসে বাজারে। চলুন দেখে নিই খুব সহজ একটি রেসিপি। #DRC2
ক্ষীরকমলা (Kheer komola recipe in Bengali)
শীতকাল মানে শুধু খেজুর গুড় নয়, শীতকালে কমলালেবু খুব ভালো আসে বাজারে। চলুন দেখে নিই খুব সহজ একটি রেসিপি। #DRC2
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দুধ ফুটিয়ে খুব ঘন করে নিতে হবে। একেবারে রাবড়ির মত হলে তার মধ্যে চিনি দিয়ে দিন। আর ফোটানোর দরকার নেই। চিনি একদম রাবড়ির মধ্যে মিশে গেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এখানে চিনির পরিমাণ নিজের পছন্দমত।
- 2
খুব ভালো কমলালেবু কিনতে হবে যার ভেতরে বড় দানা থাকবে আর অবশ্যই খুব মিষ্টি হতে হবে। তিনটি কমলালেবু ছাড়িয়ে, ভেতরের পাতলা চামড়া ও বীজ সরিয়ে দিয়ে লেবুর দানাগুলি একটি বাটিতে জমা করে ফ্রিজে ঠান্ডা করে নিন।
- 3
বাকী আরেকটি কমলালেবুর রস বের করে ঠান্ডা করে নিন।
- 4
পছন্দ হলে দুধ ফোটানোর সময় এলাচগুড়োঁ দিতে পারেন এবং পরিবেশনের সময় কুচোনো ড্রাইফ্রুট দিতে পারেন। আমি দিইনি কারণ আমার মনে হয় তাতে কমলালেবুর গন্ধ ও স্বাদের ইউনিকনেস চলে যায়।
- 5
ঠিক পরিবেশনের আগে তৈরী করা রাবড়ির মধ্যে কমলালেবুর রস মিশিয়ে নিন। রাবড়ি খুব ঘন করে তৈরী না করলে রস মেশালে খুব পাতলা হয়ে যাবে তখন খেতে ভালো লাগে না।
- 6
বাটিতে আগের থেকে ছাড়ানো কমলালেবুর দানা কিছুটা দিয়ে ওপর থেকে রাবড়ি দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
- মেথি মালাই ধোঁকা (Methi Malai Dhoka Recipe In Bengali)
- ইতালিয়ান ক্রীমি চিজি চিকেন (Italian creamy cheese chicken recipe in Bengali)
- চিকেন স্প্যাগেটি স্যুপ (Chicken spaghetti soup recipe in Bengali)
- কাঁচাকলার কোপ্তা কারি (kancha kolar kopta curry recipe in bengali)
- ফুলকপির ডাব মালাই (Fulkopir Dub Malai recipe in bengali)




মন্তব্যগুলি