ভেজিটেবল স্যুপ (Vegetable Soup Recipe In Bengali)

Samita Sar @cook_25646655
ভেজিটেবল স্যুপ (Vegetable Soup Recipe In Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে সমস্ত সবজি ছোট ছোট করে কেটে নেবো।একটি ননষ্টিক কড়াইয়ে ২চামচ মাখন গরম করে রসুন কুচি ও পেয়াজঁ কুচি ২মিনিট মতো নাড়াচাড়া করে একে একে সমস্ত সবজি দিয়ে ও পরিমান মতো নুন দিয়ে ৩-৪ মিনিট মতো ভেজে নেবো।
- 2
এবার ১চামচ গোলমরিচ গুড়ো ও ১চামচ আদাকুচি দিয়ে নাড়াচাড়া করে ৫কাপ মতো জল দিয়ে ও ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে।এবার সমস্ত সবজি সেদ্ধ হয়ে এলে ও সুপ ও ঘন হয়ে এলে আরোও ১চামচ গোলমরিচ গুড়ো,১টি লঙ্কা কুচি ও ১চামচ কর্নফ্লাওয়ার গুলে সুপে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15769912





মন্তব্যগুলি (20)