চিকেন ও ডিম দিয়ে সব্জী স্যুপ(chicken dim sabji soup recipe in bengali)

#স্যুপ
week5
শীতকালে ডিনার হিসেবে স্যুপ একটি খুব একটা মজাদার খাবার এবং হেলদি খাবার।
চিকেন ও ডিম দিয়ে সব্জী স্যুপ(chicken dim sabji soup recipe in bengali)
#স্যুপ
week5
শীতকালে ডিনার হিসেবে স্যুপ একটি খুব একটা মজাদার খাবার এবং হেলদি খাবার।
রান্নার নির্দেশ সমূহ
- 1
সবার আগে চিকেন টুকরো ভালো করে ধুয়ে কুকারে ২ কাপ জল আর ১ চা চামচ নুন দিয়ে ৪ টে সিটি দিয়ে সেদ্ধ করে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে সব সবজি ধুয়ে একদম মিহি করে কেটে আবারও ধুয়ে রাখতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে ১ টেবিল চামচ বাটার দিয়ে আঁচ একদম কমিয়ে দিতে হবে
- 2
এবার বাটার গলে গেলে সমস্ত কুচানো সব্জি দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে মিডিয়াম আঁচে নেড়েচেড়ে নিয়ে সব্জি মজে গেলে চিকেন ঠান্ডা হলে হাতে করে চিকেন টুকরো হাড় বাদ দিয়ে কুচিয়ে দিয়ে সবকিছু মিশিয়ে নিতে হবে
- 3
এরপর চিকেন স্টক দিয়ে (প্রোয়জনে গরম জল দেওয়া যাবে)আবারও সবকিছু নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ১০/১৫ মিনিট সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করে সব সব্জি সেদ্ধ হয়ে গেলে ডিম টা ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।৫ মিনিট আরোও ফুটতে দিতে হবে
- 4
এবার কর্ণফ্লাওয়ার অল্প জলে গুলে দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে
- 5
এরপর ধনেপাতা কুচি দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিয়ে ১ টেবিল চামচ বাটার দিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে।
- 6
এবার বাটিতে গরম গরম পরিবেশন করতে হবে, হাতে গড়া রুটি বা পাউরুটির সাথে জাস্ট জমে যাবে কিংম্বা ১ বাটি করে স্যুপ খেলেও রাতে ডিনারে বেশ পেট ভরে যাবে।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি