সাবুদানা লাড্ডু (Sabudana laddo recipe in bengali)

হঠাৎ করে ইচ্ছে হল মিষ্টি খেতে কি করি! বাড়িতে সাবুদানা আছে তাই দিয়েই তৈরী করে ফেললাম চমৎকার সাবুদানা লাড্ডু।
সাবুদানা লাড্ডু (Sabudana laddo recipe in bengali)
হঠাৎ করে ইচ্ছে হল মিষ্টি খেতে কি করি! বাড়িতে সাবুদানা আছে তাই দিয়েই তৈরী করে ফেললাম চমৎকার সাবুদানা লাড্ডু।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথম সাবুদানা ধুয়ে পর্যাপ্ত জলে ভিজিয়ে রাখতে হবে দু ঘন্টা। এরপর বড় ছাকনির উপর ঢেলে সম্পূর্ণ জল ঝরিয়ে নিতে হবে। এর পর গ্যাসে কড়াই বসিয়ে দু চামচ ঘি দিয়ে কাজুবাদাম ও মগজ ভেজে তুলে নিলাম। এবার ঐ কড়াইয়ে চিনি আধ কাপ জলে দিয়ে, রস বানিয়ে নিতে হবে। রস ফুটে উঠলে ছোট এলাচের দানা গুড়ো করে দিলাম। এক চিমটি খাবার রঙ দিয়ে সঙ্গে সঙ্গেই ভিজিয়ে রাখা সাবুদানা ঢেলে দিয়ে নাড়তে হবে।
- 2
সমস্তটা মিলে মিশে পাক হতে শুরু করলে গুড়ো দুধ মিশিয়ে দিলাম। আবার এক চামচ ঘি দিলাম।
- 3
ভেজে রাখা কাজুবাদাম ও মগজ দিয়ে দিলাম। সমস্তটা মিশিয়ে নিয়ে বেশ একটু পাক হয়ে গেলে আরও এক চামচ ঘি দিয়ে নেড়ে, গ্যাস অফ্ করে দিলাম। হাতে সহ্য করার মত গরম অবস্থায় হাতে ঘি মাখিয়ে লাড্ডু পাকিয়ে নিলাম। বায়ু নিরোধক পাত্রে রাখলে দু তিন দিন রেখে খাওয়া যায়। খাওয়ার সময় মুখে মগজ ও কাজুবাদাম পড়বেই আর অসাধারণ স্বাদে হারিয়ে যাবে তুমি।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (4)