হায়দ্রাবাদী চিকেন কাচ্চি বিরিয়ানি (Hyederabadi kacchi biryani recipe in Bengali)

Disha D'Souza @cook_12047897
হায়দ্রাবাদী চিকেন কাচ্চি বিরিয়ানি (Hyederabadi kacchi biryani recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি পাত্রে জল দিয়ে তাতে তেজপাতা, গোটা গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ, স্টার অ্যানিস, দারুচিনি আর ১ চা চামচ তেল দিয়ে ফোটাতে হবে। জল ফুটলে চাল দিতে হবে। ভাত আধা সেদ্ধ হলে নামিয়ে ভাত টা আলাদা করে একটা থালায় বিছিয়ে দিতে হবে।
- 2
একটি পাত্রে চিকেনের সঙ্গে সমস্ত মশলা মাখিয়ে ম্যারিনেট করতে হবে। আমি সারারাত রেখে দিয়ে ছিলাম।
- 3
এবার একটি কড়াইতে ম্যারিনেট করা চিকেন দিতে হবে। এর উপর ভাত দিতে হবে। এই ভাবে দুবার দিয়ে উপর থেকে জাফরান ভেজা দুধ, পাতিলেবুর রস, ঘী, বেরেস্তা, ধনেপাতা কুচি ছড়িয়ে এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢিমে আঁচে আধাঘন্টা থেকে ৪৫ মিনিট মত হবে।
- 4
উপরে বেদানা ছড়িয়ে পরিবেশন করুন।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15851823






মন্তব্যগুলি (10)