গাজরের লাড্ডু (Carrot ladoo recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি ননস্টিক প্যানে ঘি গরম করে তাতে এলাচ দিন। গ্রেট করা গাজর দিয়ে মধ্যম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
- 2
এবারে চিনি মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। চিনি গলে গেলে গাজরের রঙ আরও লাল হয়ে যাবে।
- 3
সুগন্ধ বের হলে এবারে দুধ ও গুড়োদুধ মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকুন।
- 4
মিশ্রণটি ধীরে ধীরে ঘন হয়ে যাবে ও প্যানের ধার থেকে শুকনো হয়ে ছেড়ে আসবে। এই সময় আঁচ বন্ধ করে দিন।
- 5
একটু ঠান্ডা হলে ছোট ছোট লাড্ডু গড়ে নিন। এখানে ঘিয়ে ভাজা কাজু কিসমিস ও মেশাতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15862415
















মন্তব্যগুলি