ডিম আলুর কারি(dim aloor curry recipe in Bengali)
Aruna Das @cook_25591408
ডিম আলুর কারি(dim aloor curry recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াই তে ঘী দিয়ে চার টুকরো করে কাটা পেঁয়াজ গুলো বাদামী করে ভেজে নামিয়ে নিতে হবে।
- 2
এবার ওই কড়াই তে সাদা তেল দিয়ে তার মধ্যে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ ফোড়ন দিয়ে আলুর টুকরো গুলো দিয়ে ভাজতে হবে।
- 3
আলু হাল্কা বাদামি রঙের হলে তার মধ্যে স্লাইস করে কাটা পিয়াঁজ দিয়ে মাঝারি আঁচে ভাজতে হবে।
- 4
আলু আর পিয়াঁজ সোনালী করে ভাজা হলে তার মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, ফেটানো টকদই, স্বাদ অনুযায়ী লবণ, চিনি দিয়ে খুব ভালো করে কষাতে হবে।
- 5
মশলা থেকে তেল ছেরে দিলে তার মধ্যে ভাজা সেদ্ধ ডিম দিয়ে ভালো করে মিশিয়ে গরম জল দিয়ে ঢেকে দিতে হবে।
- 6
আলু সেদ্ধ হয়ে ঝোল গা মাখা হলে শাহী গরম মশলা গুঁড়ো ও আগে থেকে ঘী এ ভাজা পেঁয়াজ দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16040615



মন্তব্যগুলি