আমড়ার মুকুল দিয়ে বেগুন (aamrar mukul diye begun recipe in Bengali)

Tanmana Dasgupta Deb @Tanmana
আমার প্রিয় নিরামিষ রেসিপি।প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষায় থাকি।
আমড়ার মুকুল দিয়ে বেগুন (aamrar mukul diye begun recipe in Bengali)
আমার প্রিয় নিরামিষ রেসিপি।প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষায় থাকি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
বেগুন ছোট ছোট লম্বাকারে কেটে নেই। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি।
- 2
কড়াইতে তেল দিয়ে গরম হলে বেগুন ভালো করে সাতলে নামিয়ে নেই।
- 3
ঐ কড়াইতে আরও অল্প তেল দিয়ে তাতে মেথি ও কাঁচা লঙ্কা ফোরন দেই। তারপর এতে আমড়ার মুকুল দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা বেগুন ঢেলে দেই।
- 4
এবার ভাজা বেগুন আমড়ার মুকুলের সাথে মিশিয়ে নিয়ে এতে সর্ষে বাটা ঢেলে দেই ও আবারও একটু কষিয়ে নেই। এবার অল্প করে জল দেই। গ্যাসের আঁচ কমিয়ে ৪-৫ মিনিট রেখে দেই। তারপর মাখা মাখা সবজি নামিয়ে নেই।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16105594













মন্তব্যগুলি (2)