চিকেন ভর্তা (chicken bharta recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে প্রেসার কুকারে এ বোনলেস চিকেন নিয়ে তাতে নুন এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ৩টি সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে।
- 2
এবার সেদ্ধ করে চিকেন গুলো মানে চিকেন এর fibers গুলো হালকা করে চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে।
- 3
এবার একটি কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে গরম মসলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে।
- 4
সুন্দর গন্ধ বেরুলে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে।
- 5
এবার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, Deggi মির্চি powder বা লাল লঙ্কা গুঁড়ো এবং টমেটো বাটা যোগ করতে হবে।
- 6
মসলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন চিকেন গুলো কে দিয়ে দিতে হবে।
- 7
নুন, চিনি স্বাদানুযায়ী দিয়ে চিকেনের মিশ্রণকে অল্প কষিয়ে নেবার পর তাতে টক দই, ফ্রেশ ক্রিম এবং কাজু বাটা মিশিয়ে আবার কিছুক্ষণ কষাতে হবে।
- 8
সুন্দর গন্ধ বেরুলে কাসুরি মেথি পাউডার তাওয়াতে একটু অল্প সেঁকে নিয়ে পাউডার করে চিকেনের ওপর ছড়িয়ে দিতে হবে।
- 9
তেল ছেড়ে যখন বেরিয়ে আসবে তাতে ধনেপাতা কুচি এবং সেদ্ধ ডিম্ হাফ করে কেটে ছড়িয়ে পরিবেশন।
- 10
কেউ চাইলে ডিম্ স্লাইস করে কেটে চিকেন এর সাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে মাখো মাখো করেও ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি