বাসন্তী পোলাও (basanti pulao recipe in Bengali)

#sn
নববর্ষ আমাদের বাঙালি দের জীবনে একটি বিশেষ দিন।
আমরা যতই ইংরেজি নিউ ইয়ার নিয়ে মাতা মাতি করিনা কেন।
তাতে নববর্ষের গুরুত্ব কমে যায় না।
আমরা এই দিন টা ষোলো আনা বাঙালী আনায় ভরপুর আনন্দে মাতি। যার ছোঁয়া থাকে আমাদের পোশাক আশাক থেকে খাওয়া দাওয়া সবেতেই।

রান্নার নির্দেশ সমূহ
- 1
চাল টাকে ভালো করে ধুয়ে৩০ মিনিট মতো জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর জল ঝরিয়ে হলুদ মাখিয়ে নিতে হবে কালারের জন্য ।
- 2
তারপর একটি হাঁড়ি তে জল বসিয়ে তারমধ্যে সাদা তেল, তেজ পাতা ২টি, ৪টি ছোট এলাচ, ৪টি দারচিনি, ৪টি লবঙগ, স্টার এনিস, জয়িত্রী ও পরিমান মতে নুন দিয়ে জল টা ভালো করে ফুটে উঠলে চাল টা দিয়ে দিতে হবে।
- 3
সরা সরা দেখে নামাতে হবে। তারপর জল টা ঝরিয়ে নিয়ে একটি বড়ো সাইজের পাত্রে ঢেলে রেখে দিতে হবে।
- 4
তারপর হাঁড়িতে ঘি, গরম করে তেজ পাতা, ছোট এলাচ ৪টি, দারচিনি ৪টি, লবঙগ ৪টি, কিশমিশ ও কাজু বাদাম গুলো ভেজে নিয়ে ভাত টা ঢেলে দিতে হবে। তারপর গুড়ো চিনি ও ভাজা মশলা ছড়িয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়ে -১০-১৫ মিনিট মতো ঢাকা দিয়ে লো ফ্লেম এ গ্যাসে বসিয়ে রেখে যেকোবো কিছু সাইড ডিশের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)