ইলিশের তেল ঝাল বেগুন দিয়ে (ilisher tel jhal recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াইতে তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা ভেজে নিতে হবে।
- 2
ঐ তেলে ২ ইঞ্চি লম্বা করে কাটা বেগুন ভেজে নিতে হবে।
- 3
বাকি তেলে কালোজিরা ও ২ টো কাঁচা লঙ্কা চিরে ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বের হলে হলুদ ও লঙ্কা গুঁড়ো জলে গুলে ঢেলে দিতে হবে।
- 4
কষিয়ে তেল ছেড়ে এলে বেগুন দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল নুন মিষ্টি ও বাকি কাঁচা লঙ্কা চিরে দিয়ে বেগুন সেদ্ধ হতে দিতে হবে।
- 5
বেগুন সেদ্ধ হয়ে গেলে মাছ গুলো দিয়ে আটা একটু জলে গুলে ঐ ঝোলে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে।
- 6
গরম গরম। ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16200126




মন্তব্যগুলি