আম কাতলা (aam katla recipe in Bengali)

Tanmana Dasgupta Deb @Tanmana
#f
গ্রীষ্মের দাবদাহে বাঙালির হেঁসেলে আম কাতলা রান্না হবে না সেকি হয়? তাই বানিয়ে নিলাম আম কাতলা।
আম কাতলা (aam katla recipe in Bengali)
#f
গ্রীষ্মের দাবদাহে বাঙালির হেঁসেলে আম কাতলা রান্না হবে না সেকি হয়? তাই বানিয়ে নিলাম আম কাতলা।
রান্নার নির্দেশ সমূহ
- 1
নুন, হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিয়ে কড়াইতে গরম সর্ষের তেলে সাতলে নেই।
- 2
এবার একটি মিক্সিং জারে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা পিষে এতে মৌরি বাটা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ ও নুন পরিমাণমতো মিশিয়ে নেই।
- 3
এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে এতে কাঁচা আমগুলো একটু সাতলে তুলে রেখে কড়াইতে আর ও তেল দিয়ে গরম হলে একটি তেজপাতা ও পাঁচফোড়ন দেই।
- 4
তারপর এতে সমস্ত বাটা মশলা দিয়ে ভালো করে সাতলে এতে জল দেই। ঝোল ফুটে উঠলে এতে সাতলানো মাছগুলো দিয়ে দেই। এবার এতে সাতলানো আমগুলো দিয়ে একটু সময় রেখে দেই। অল্প চিনি দিয়ে নামিয়ে নেই।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16202923














মন্তব্যগুলি