দই এর মালপোয়া(Doi Malpua Recipe In Bengali)

ঠিক সুগৃহিণী বলতে যা বোঝায় ঠাকুরবাড়িতে মৃণালিনী ছিলেন তাই। ... ঠাকুরবাড়িতে মেয়েদের নানারকম তালিম দেওয়া হত। মহর্ষিকন্যা সৌদামিনী তাঁর ‘পিতৃস্মৃতি’তে লিখেছেন যে তাঁদের প্রতিদিন নিয়ম করে একটি তরকারি রাঁধতে হত। নতুন বৌদের শিক্ষা শুরু হত পান সাজা দিয়ে। তারপর তাঁরা শিখতেন বড়ি দিতে, কাসুন্দি-আচার প্রভৃতি তৈরি করতে। বলাবাহুল্য মৃণালিনী এসব কাজে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন। বৌরা তখনও শিখতেন ঝুনি-রাইয়ের ঝাল কাসুন্দি, আমসত্ত্ব, নারকেল চিঁড়ে তৈরি করতে। মৃণালিনী নানারকম মিষ্টি তৈরি করতে পারতেন। তাঁর মানকচুর জিলিপি, দইয়ের মালপোয়া, পাকা আমের মিঠাই, চিঁড়ের পুলি যারা একবার খেয়েছেন তাঁরা আর ভোলেননি। স্ত্রীর রন্ধন নৈপুণ্যে কবিও উৎসাহী হয়ে মাঝে মাঝে নানারকম উদ্ভট রান্নার এক্সপেরিমেন্ট করতেন।’
(ঠাকুরবাড়ির অন্দরমহল, চিত্রা দেব)

রান্নার নির্দেশ সমূহ
- 1
2 কাপ গুড় বা চিনি জলের সঙ্গে ফুটিয়ে চিনির রস বানিয়ে রেখে দিন। এরপর দইয়ের সঙ্গে প্রয়োজন মতো ময়দা মিশিয়ে একটা গোলা বা ব্যাটার বানিয়ে নিন।
- 2
খেয়াল রাখবেন গোলাটা যেন খুব পাতলা না হয় আবার খুব মোটাও না হয়। এই গোলার সঙ্গে তিন চামচ চিনি মিশিয়ে গুলে নিন।
- 3
তারপর এই গোলাতে মৌরি গুঁড়ো মিশিয়ে নিন। এরপর কড়াইতে তেল গরম করে নিন। একটা গোল হাতার সাহায্যে দই আর ময়দার ব্যাটার গোল করে তেলে ছড়িয়ে দিন।
- 4
এপিঠ ওপিঠ লাল করে ভেজে তেল থেকে তুলে নিয়ে রসে ফেলুন। রস মালপোয়ায় মিশে গেলে তা তুলে নিন। গরম বা ঠাণ্ডা দু’ভাবেই এই মালপোয়া খাওয়া যায়।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি