আমের পুডিং (aamer pudding recipe in Bengali)

#mm
আমের পুডিং আমার ছেলের খুব প্রিয়।যখন আমার ছেলে একদম আম খেতে চাইতো না তখন এই পুডিং তৈরি করে দিতাম ।।মহা আনন্দে খেয়ে নিত।
আমের পুডিং (aamer pudding recipe in Bengali)
#mm
আমের পুডিং আমার ছেলের খুব প্রিয়।যখন আমার ছেলে একদম আম খেতে চাইতো না তখন এই পুডিং তৈরি করে দিতাম ।।মহা আনন্দে খেয়ে নিত।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আমের খোসা ছাড়িয়ে, টুকরো টুকরো করে কেটে নিতে হবে ।
তারপর এই টুকরো করা আম ব্লেন্ডারে ভালো ভাবে পেস্ট করে নিতে হবে । পেস্ট করা আমের সঙ্গে দুধ ও চিনি মিশিয়ে আরো একবার বিট করে নিতে হবে। - 2
এরপর একটি বাটির মধ্যে দুধ ও কর্নফ্লাওয়ার নিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে ।(খেয়াল রাখতে হবে মিশ্রণের মধ্যে কোন lump যাতে না থাকে)
গ্যাসে কড়াই বসিয়ে আম-দুধ চিনির মিশ্রণটি ঢেলে দিতে হবে। এরপর মাঝারি আঁচে ৫ মিনিট ধরে অনবরত নাড়তে হবে।৫ মিনিট পর, আগে থেকে তৈরি করা দুধ ও কর্নফ্লাওয়ারের মিশ্রনটিকে একটি চামচ দিয়ে নেড়ে এর মধ্যে ঢেলে দিতে হবে। এবার আরও ৮ মিনিট ধরে মাঝারি আঁচে মিশ্রণটিকে অনবরত নেড়ে ঘন করতে হবে। - 3
৮মিনিট পর, মিশ্রণটি ঘন হয়ে আসলে গ্যাসের আঁচ বন্ধ করে, এটিকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে।
এবার সুন্দর দেখতে স্টিলের বাটিতে তেল মাখিয়ে রাখতে হবে।
আমের মিশ্রণ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ওই বাটিতে ঢেলে দিতে হবে ।এরপর এই বাটিগুলো ফ্রিজে ৩-৪ ঘন্টা রেখে দিতে হবে ।(ডিপফ্রিজে নয়)
২ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে বাটি থেকে পুডিং বের করে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
- থাই চিকেন বিরিয়ানি (Khao Mok Gai Recipe In Bengali)
- ম্যাঙ্গো ডালগোনা মিল্কশেক (Mango Dalgona Milkshake recipe in bengali)
- মুগডাল পাকা আমের সন্দেশ (moong dal paka aam sondesh recipe in Bengali)
- আম চিংড়ির কাবাব (aam chingrir kebab recipe in Bengali)
- ম্যাঙ্গো আইসক্রিম (mango ice cream recipe in Bengali)



মন্তব্যগুলি