আম দিয়ে খাট্টা- মিঠা মৌরলা মাছ (khatta meetha mourala mach recipe in Bengali)

আম দিয়ে খাট্টা- মিঠা মৌরলা মাছ (khatta meetha mourala mach recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর নুন হলুদ মাখিয়ে দিন। এইসময় আমটা কেটে নিন।
- 2
পরে এইসব হয়ে গেলে গ্যাস অন করে কড়াই গরম করতে দিন। গরম হয়ে গেলে তার মধ্যে সরিষার তেল দিয়ে,তেল টাকে ভালো করে গরম করুন । তেল গরম হয়ে গেলে তার মধ্যে মাছ গুলো দিয়ে ভালো করে উল্টাপাল্টা ভেজে নিন।
- 3
মাছগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে ওই তেল এর মধ্যেই কালোজিরা ও কাঁচা পাকা লঙ্কা ফোঁড়ন দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে কেটে রাখা আমগুলো দিয়ে দিন। দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে তার মধ্যে একে একে নুন হলুদ ও চিনি দিয়ে দিন আবার দু-তিন মিনিট নাড়াচাড়া করে পরিমাণ মত জল দিয়ে দিন। জল ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিন আবার দু তিন মিনিট নাড়াচাড়া করুন।
- 4
মাছগুলো ভালোভাবে ফুটে গেলে গ্যাস অফ করে একটা পাত্রে ঢেলে দিন এবং পরিবেশন করুণ আম দিয়ে খাট্টা -মিঠা মৌরালা মাছ। ধন্যবাদ
Keywords
Similar Recipes
More Recipes
- আম চিকেন পকোড়া (aam chicken pakoda recipe in Bengali)
- আমের শরবত (aamer sharbat recipe in Bengali)
- ডিম পালং স্যুপ (dim palak soup recipe in bengali)
- ক্রিম স্টাফড শাহী টুকরা (Cream stuffed shahi tukra recipe in Bengali)
- পাকা আমের টক ঝাল মিষ্টি চাটনী(paka aam er tok jhal mishti chutney recipe in Bengali)



মন্তব্যগুলি