চিংড়ি পুরে ভেটকি (chingri pure bhetki recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ভেটকি মাছের ফিলে গুলো নুন ও ভিনিগার দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখূন।
- 2
ভেতরের পুরের জন্য চিংড়ি মাছ গুলো সামান্য নুন দিয়ে হাল্কা ভেজে তুলে নিয়ে ম্যাশ করে নিন। পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা,নুন,কাঁচালংকা দিয়ে কষিয়ে সেদ্ধ আলু,চিনি ও চিংড়ি মাছ মিশিয়ে নিন। ঠান্ডা করে ধনেপাতা কুঁচি ও ভাজা মশলা মিশিয়ে রাখুন।
- 3
ভেটকির ফিলের ওপর ওই চিংড়ি মাছের পুরটা দিয়ে, আরেকটি ফিলে তাতে চেপে দিয়ে কর্নফ্লাওয়ার কোট করে নন্ স্টিক প্যানে ঘী দিয়ে ভেজে তুলে রাখুন।
- 4
গ্রেভির জন্য ঘী দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিন। ভাজা গন্ধ বের হলে পেঁয়াজ বাটা, রসুন,আদা,, আদা কুচি বাটা,,নুন, হলুদ গুঁড়ো,,কাশ্মীরি লংকার গুঁড়ো, লাল লংকার গুঁড়ো দিয়ে কষিয়ে, টম্যাটো সস্, চিনি, চেরা কাঁচালংকা মিশিয়ে দিন।
- 5
মশলা থেকে তেল ছেড়ে এলে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দিন। গ্রেভি ফুটে এলে ভাজা মাছ গুলো দিয়ে দিন। প্রয়োজন মতো গ্রেভি রেখে নামিয়ে নিন। গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)