বাসন্তী বেগুন (Basonti Begun recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কাটা বেগুনে নুন ও হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে তাতে ভেজে তুলে নিতে হবে ।
- 2
এরপর ঐ তেলেই কালোজিরে ফোড়ন দিয়ে সব বাটা মশলা দিয়ে একটু কষাতে হবে।
- 3
তারপর তাতে ফেটানো টকদই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে কষতে হবে যতক্ষন না তেল ছাড়ছে।
- 4
তেল ছেড়ে গেলে তাতে ভাজা বেগুন ও অল্প একটু জল দিয়ে মাখো মাখো হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিলেই তৈরী সুস্বাদু বাসন্তী বেগুন ।এরপর উপর থেকে সর্ষের তেল ও কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করেছি ।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16271360






মন্তব্যগুলি (4)