চিকেন চাংগেজি (chicken changezi recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন টা ধুয়ে, ওতে নুন ১চামচ, লাল লঙ্কা গুঁড়ো ১চামচ,১ বড়ো চামচ আদা রসুন বাটা, লেবুর রস,আর ফেটানো টক দই দিয়ে মাখিয়ে, চিকেন টা ৩০মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
এবার একটা কড়াই এ ১বড়ো চামচ সাদা তেল দিয়ে কুচোনো পেঁয়াজ দিয়ে একটু সোনালী বাদামী করে ভেজে ওতে কাজু গুলো দিয়ে নাড়াচাড়া করে একটা জায়গায় তুলে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হলে মিক্সিতে একদম মিহি করে বেটে নিতে হবে।
- 3
৩০মিনিট হয়ে গেলে কড়াই এ আরো তেল দিয়ে আস্তে আস্তে একটা একটা করে চিকেন পিস্ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে।
- 4
সব চিকেন ভাজা হয়ে গেলে ঐ তেলে বাকি আদা রসুন বাটা টা দিয়ে ভেজে টমেটো পিউরি টা দিয়ে ভালো করে ভাজতে হবে। এরপর ওতে পেঁয়াজ আর কাজুবাদাম বাটা দিয়ে ভাজতে হবে।যখন তেল ছেড়ে আসবে তখন একে একে লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো,ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে।
- 5
এরপর আঁচ বন্ধ করে দিয়ে দুধ টা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে আঁচ টা চালু করতে হবে। এরপর ভাজা চিকেন গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ২০/২৫ মিনিট মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করতে হবে।২০/২৫ মিনিট বাদে ঢাকা খুলে নুন স্বাদ অনুসারে দিয়ে ভালো করে করে নেড়ে চেড়ে,যদি মনে হয় একটু জল দিতে পারেন, তবে রান্না টা দুধেই হয়।
- 6
এরপর ওতে ফ্রেশ ক্রিম, গোলমরিচ গুঁড়ো সামান্য, ইচ্ছে হলে চাট মসলা দিতে পারেন।আর সব শেষে কসুরী মেথি গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি রেস্টুরেন্ট এর মতো চিকেন চাংগেজি।
এটা রুটি, পরোটা নান সব কিছু র সঙ্গে পরিবেশন করা যায়। আমি লাচ্ছা পরোটা দিয়ে পরিবেশন করেছি।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি