মুসুর ডালের দুধপুয়া(masoor daaler doodh pua recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে তিন ঘন্টা আগে মুসুর ডাল ভিজিয়ে রাখতে হবে ৷তারপর জল থেকে ছেঁকে নিয়ে মিক্সিতে বেটে নিতে হবে ৷ ৷একটু সামান্য জল দিয়ে বেটার তৈরি করতে হবে ৷
- 2
একটি বাটিতে মুসুর ডাল বাটা ও চালের গুড়ি একসঙ্গে মিশিয়ে তার সঙ্গে দিতে হবে আদা বাটা,রসুন বাটা, হলুদ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটা, জিরা গুঁড়ো
- 3
এরপর কড়াইয়ে তেল গরম করতে দিতে হবে একটু বেশি পরিমাণে ৷ ডাবুর সাহায্যে ওই ব্যাটারটি তুলে কড়াইয়ে ছেড়ে দিতে হবে ৷একটু কম আঁচে ভাজতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে ৷
- 4
লাল লাল ভাজা হয়ে গেলে তৈরি মুচমুচে মুসুরের দুধপুয়া ৷
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16375858






মন্তব্যগুলি