চিকেন পাস্তা ইন ক্রিমি হোয়াইট সস(Chicken pasta in creamy white sauce recipe in Bengali)

চিকেন পাস্তা ইন ক্রিমি হোয়াইট সস(Chicken pasta in creamy white sauce recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমত পাস্তা সেদ্ধ করার জন্য একটা সসপ্যানে জল ফুটিয়ে নিলাম। জল ফুটলে ১ চা চামচ অলিভ অয়েল আর পাস্তা দিয়ে আল দান্তে অবস্থায় আসার পর্যন্ত সেদ্ধ করতে হবে। আল দান্তে মানে রান্নার পরে বেশি শক্ত না আবার খুব নরমও হবে না। পাস্তা সেদ্ধ হতেই জল ঝরিয়ে নিতে হবে।
- 2
এবার হোয়াইট সস করার জন্য একটি পাত্র হালকা গরম করে ১ চামচ বাটার দিতে হবে। ওর মধ্যেই ময়দা ভালোকরে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা বেঁধে না থাকে। তারপর উষ্ণ গরম দুধ দিয়ে ক্রমাগত নাড়ুন। এরপর প্রসেসড চীজ, পারমিজান চীজ দিয়ে ভাল করে মিক্স করতে হবে। অল্প গোলমরিচ গুঁরো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, ইটালিয়ান সিসজনীং, নুন স্বাদ মত দিতে হবে। হোয়াইট সস রেডি।
- 3
এবার রান্নার প্যানে তেল ও বাটার গরম করে তাতে রসুন কুচি আর পেঁয়াজ ভেজে নিলাম। এবার এক এক করে সব সব্জি হাই ফ্লেমে কুক করতে হবে। সেদ্ধ করা চিকেন ব্রেস্ট টুকরো গুলো দিয়ে নাড়তে হবে। এই অবস্থায় হোয়াইট সস দিয়ে মিক্স করতে হবে।
- 4
তারপর বেঁচে যাওয়া গোলমরিচ গুঁরো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, ইটালিয়ান সিসজনীং মিক্স করতে হবে। নুন চেক করে দরকার হলে দিতে পারেন। অলিভ টুকরো দিয়ে মিক্স করে পাস্তা মাখো মাখো হলে নামিয়ে গরম গরম সার্ভ করুন।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)