এলোঝেলো গজা (elojhelo goja recipe in Bengali)

এলোঝেলো গজা (elojhelo goja recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে, তার ওপর ঘি ও বেকিং সোডা দিয়ে ময়ান দিতে হবে।তারপর একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নিয়ে লুচির মত ছোট ছোট লেচি কেটে, কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
- 2
কুড়ি মিনিট পর একটা একটা লেচি লুচির মত করে বেলে নিয়ে মাঝখানে চাকু দিয়ে লম্বালম্বি ভাবে কেটে নিতে হবে। তারপর কোন্ বরাবর গোল করে ভাঁজ করে নিতে হবে এবং দুই সাইড মুড়ে নিতে হবে।
- 3
এরপর কড়াইয়ে তেল গরম করে একটা একটা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে। এইভাবে সবগুলো করে নিতে হবে।
- 4
একটি পাত্রে জল বসিয়ে চিনি দিতে হবে। এরপর এলাচ গুঁড়ো ও একটি তেজপাতা দিয়ে দিতে হবে। ও ভালো করে ফুটিয়ে নিয়ে সেরা তৈরি করে নিতে হবে। তারপর সেরা ঠান্ডা করে নিতে হবে।
- 5
সেরা ঠান্ডা হয়ে গেলে একটা একটা করে গজা, সেরা মধ্যে দিয়ে ৩০ সেকেন্ড মত রেখে দিয়ে আবার উল্টো পিঠ দিয়ে আবার ৩০ মিনিট রেখে দিয়ে তুলে নিতে হবে। এইভাবে সব গজাগুলো করে নিতে হবে।।তাহলেই তৈরি হয়ে গেল এলোঝেলো গজা।।
Keywords
Similar Recipes
More Recipes
- কমলাভোগ মিষ্টি(Kamalabhog Mishti Recipe In Bengali)
- কাতলা মাছের ডিমের ঝুড়ো(katla macher dimer jhuro recipe in bengali)
- ছানা স্টাফড রাভা মিষ্টি(Chana stuffed rava sweet recipe in bengali)
- সুইট এন্ড সাওয়ার চিলি প্রন (Sweet and Sour chili Prawn Recipe In Bengali)
- ভেটকি পাতুরি(Bhetki paturi recipe in Bengali)
















মন্তব্যগুলি (2)