আলু দিয়ে মটন কারি (aloo diye mutton curry recipe in Bengali)

আলু দিয়ে মটন কারি (aloo diye mutton curry recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে আলু গুলো দু ভাগে কেটে নিন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে রাখতে হবে।
- 2
তারপর পেঁয়াজ আদা রসুন বেটে নিতে হবে।
- 3
প্রথমে মাংস টা ভালো করে ধুয়ে পেঁয়াজ-আদা-রসুন বাটা,টক দই,লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো,হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে 1ঘন্ট রেখে দিতে হবে।
- 4
1ঘন্টা বাদে আবার একটু সর্ষে তেল দিয়ে মেখে নিতে হবে সব।
- 5
তারপর করাই তে তেল আর ঘি একসাথে গরম করে বাকি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে,চিনি দিয়ে গোলে গেলে,জয়ত্রী,লবঙ্গ,দারচিনি,এলাচ,পাঁচ ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ।
- 6
তারপর সুন্দর গন্ধ বেরোলে ম্যারিনেট করা মটন দিয়ে কিছুক্ষণ কষে নুন,টমেটোবাটা আর ভেজে রাখা গুলো দিয়ে আরো কিছুক্ষন কষে অল্প জল দিয়ে রান্না করতে হবে।
- 7
তেল থেকে মশলা সম্পুর্ন আলাদা হলে,আর চিকেন এর রঙ পরিবর্তন হলে পরিমান মতো জল দিয়ে সেদ্ধ হতে দিতে হবে।
- 8
মাংস সেদ্ধ হলে গরম মসলা দিয়ে একটু নেড়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি