প্রণ কারি (prawn curry recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে নিন, এরপর সামান্য হলুদ, মরিচ, লবণ দিয়ে ভেজে নিন
- 2
পাত্রে তেল গরম করে এতে আস্ত সরষে, শুকনো মরিচ দিয়ে নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে 4-5 মিনিট নাড়তে হবে পেঁয়াজের রং বদলানো পর্যন্ত, এবার একে একে আদা রসুন বাটা, লবণ এবং অন্যান্য গুঁড়ো মসলাগুলো দিয়ে নাড়তে হবে। গরম পানি অল্প করে দিতে হবে যেন মসলাগুলো পুড়ে না যায়
- 3
মসলাটা ভালো করে কষিয়ে এবার টমেটো কুচি গুলো দিয়ে দিতে হবে
- 4
এবার এতে কোড়ানো নারকেল দিয়ে দিতে হবে
- 5
এবার এতে চিংড়ি গুলো দিয়ে আবারও ১/২ কাপ মতো গরম পানি দিয়ে ভালো করে নেড়ে 3-4 মিনিট মাঝারি আঁচে রান্না করুন
- 6
ঝোল ঘন হয়ে এলে লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে মিলিয়ে নিন। এবার নামিয়ে পরিবেশন করুন গরম গরম প্রণ কারি ভাত কিংবা পোলাও এর সাথে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16508115

















মন্তব্যগুলি (4)