স্পেশাল বেরেস্তা চিকেন কষা (special beresta chicken recipe in Bengali)

#FF1
পূজোর খাওয়া দাওয়া
আমার সকল বন্ধু ও এডমিন প্যানেল কে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, আমি একটি সুন্দর রেসিপি শেয়ার করছি। এটি ভাত ,রুটি, লুচি ,পোলাও, ফ্রয়েড রাইস ইত্যাদির সাথে পরিবেশন করা যেতে পারে।
স্পেশাল বেরেস্তা চিকেন কষা (special beresta chicken recipe in Bengali)
#FF1
পূজোর খাওয়া দাওয়া
আমার সকল বন্ধু ও এডমিন প্যানেল কে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, আমি একটি সুন্দর রেসিপি শেয়ার করছি। এটি ভাত ,রুটি, লুচি ,পোলাও, ফ্রয়েড রাইস ইত্যাদির সাথে পরিবেশন করা যেতে পারে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
২৫০ গ্ৰাম পিঁয়াজ বেটে নিতে হবে। ৫০০ গ্ৰাম পিঁয়াজ কুচি করে, কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল ও ১ টেবিল চামচ ঘি গরম করে, বেরেস্তা করে নিয়ে তুলে রাখতে হবে।
- 2
আলু খোসা ছাড়িয়ে, ২ টুকরো করে কেটে ধুয়ে নিতে হবে। চিকেন ধুয়ে জল ঝড়িয়ে নিতে হবে। এবার একটি পাত্রে চিকেন, আলু, পিঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো লঙ্কা ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন মাখিয়ে অন্তত পক্ষে আধঘণ্টা রেখে দিতে হবে।এবার ঐ পিঁয়াজ ভাজা তেলের মধ্যে প্রয়োজন মতো তেল ও ১ চামচ ঘি দিয়ে ম্যারিনেট করা চিকেন যতটা সম্ভব মসলা ছাড়িয়ে একটু ভেজে নিতে হবে।
- 3
চিকেন উল্টে পাল্টে ১০ মিনিট মতো ভেজে নিতে হবে। এবার এরমধ্যে ম্যারিনেট করা আলু ও মসলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। এবার এরমধ্যে ২ কাপ উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেরে ঢাকা দিয়ে দিতে হবে। এই ভাবে ১০ মিনিট হাই ফ্লেমে রান্না করতে হবে।
- 4
১০ মিনিট পর গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। ঢাকা দিয়ে আরো মিনিট ১০ রান্না করে নিতে হবে। তারপর এরমধ্যে স্পেশাল ভাজা মসলা দিতে হবে।স্পেশাল ভাজা মসলার মধ্যে, ১ টি তেজপাতা, ৪টি লবঙ্গ, ৪ টুকরো দারুচিনি,৩ টি ছোট এলাচ, ১/৪ জায়ফল, জয়ত্রি ছোট টুকরো, ১/২ চামচ জিরে, ১/২ চামচ ধনে, ১০ টি গোলমরিচ ভেজে গুঁড়ো করে নিয়ে তার থেকে ২ চামচ এই চিকেনের মধ্যে দিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়ে পিঁয়াজ বেরেস্তা দিতে হবে।
- 5
পিঁয়াজ বেরেস্তা দিয়ে কষিয়ে, গ্যাসের ফ্লেম অফ করে, ৫ মিনিট ঢেকে রাখতে হবে। এবার সুন্দর করে সাজিয়ে উপর থেকে পিঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করতে হবে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি