দেশী মাগুরের পথ্য ঝোল (deshi magurer pathya jhol recipe in Bengali)

দেশী মাগুরের পথ্য ঝোল (deshi magurer pathya jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
মাগুর মাছ কেটে পরিস্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে ।
- 2
আলু, কাঁচকলা লম্বা করে কেটে তা হলুদ জলে ডুবিয়ে রাখতে হবে (এতে কাঁচকলার কষটা কেটে যাবে)
- 3
আদা, গোলমরিচ বেটে নিতে হবে ।কড়াইতে তেল দিয়ে গরম হলে ফোরণ দিয়ে তাতে কাটা সবজি এবং আদা বাটা, নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে কিছুটা জল দিয়ে ঢাকা দিতে হবে ।
- 4
গ্যাস মিডিয়াম আঁচে রেখে আলুর টুকরো গুলো খানিকটা সেদ্ধ হলে কড়াইতে আগে থেকে নুন-হলুদ মাখানো মাছের টুকরো গুলো ছেড়ে দিয়ে সাথে আন্দাজ মতো জল দিয়ে আবারও ঢাকা চাপা দিতে হবে ।
- 5
আলু, কাঁচকলা নরম হলে এবং রান্না থেকে ঝোল কমে আপনার নিজস্ব আন্দাজে এলে সেই ঝোলে গোলমরিচ গুঁড়ো আর সামান্য চিনি ছড়িয়ে আর একটা ফুট দিয়েই নামিয়ে নিন ।
- 6
গরম ভাতের সাথে পরিবেশন করুন মাগুর মাছের পথ্য ঝোল । যদিও এটিকে পথ্য ঝোল মানে রুগীর/অসুস্থ মানুষের খাওয়ারের তালিকায় রেখেছি, তবুও বলবো মাঝে মধ্যে ভাত পাতে এমন পাতলা এবং সহজ পাচ্য ঝোল বড়োই উপদেয় লাগে সবারই ।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি