ছানার পুর ভরা লাড্ডু (chanar pur bhara laddoo recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দুধ কেটে ছানা বানিয়ে নিতে হবে।
- 2
এবার ছানাটা হাতের তালু দিয়ে খুব ভালো করে 10 মিনিট চটকে মাখতে হবে।
- 3
মাখা ছানার সাথে চিনি গুঁড়ো ও পরিমানমতো গুঁড়ো দুধ মিশিয়ে এমন ভাবে মাখতে হবে যাতে মাখাটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয়।
- 4
এবার এই মাখা থেকে অর্ধেকটা নিয়ে তার মধ্যে কাজু ও আলমন্ড কুচি মিশিয়ে নিতে হবে।
- 5
অপর ভাগের সাথে বাকি গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো ও 1 চামচ ঘি মিশিয়ে ভালো করে মাখতে হবে। এই মাখাটা একটু শক্ত হবে।
- 6
এবার হাতে ঘি মাখিয়ে শক্ত মাখা থেকে একটা ছোট লেচি কেটে আঙুলের সাহায্যে মাঝখানে একটা গর্ত করে বাদাম মেশানো ছানা মাখা থেকে চামচ দিয়ে অল্প মিশ্রণ নিয়ে গর্ত করা লেচির ভেতর পুরে চারপাশ মুড়ে হাতের তালুর সাহায্যে লাড্ডুর আকার দিতে হবে।
- 7
লাড্ডু গুলো সব বানানো হয়ে গেলে 5 মিনিট ফ্রিজে রেখে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16590642












মন্তব্যগুলি