মিষ্টি পোলাও/ বাসন্তী পোলাও (Sweet pulao recipe in bengali)

#FF3
মিষ্টি পোলাও,বাঙালির প্রিয় চালের একটি পদ আমি একটু মিষ্টি কম দিয়ে থাকি। চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে দেওয়া যাবে।
মিষ্টি পোলাও/ বাসন্তী পোলাও (Sweet pulao recipe in bengali)
#FF3
মিষ্টি পোলাও,বাঙালির প্রিয় চালের একটি পদ আমি একটু মিষ্টি কম দিয়ে থাকি। চাইলে মিষ্টির পরিমাণ বাড়িয়ে দেওয়া যাবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
গোবিন্দ ভোগ চাল খুব ভালো করে কয়েক বার ধুয়ে নিয়েছি। একটা ছাঁকনিতে রেখে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এবার এই চালে আদা বাটা, লঙ্কা বাটা,হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো,2 টেবিল চামচ ঘি, নুন ও চিনি দিয়ে ভালো করে মেখে নিয়েছি।
- 2
10 মিনিট মশলা মাখা চাল ঢাকা দিয়ে রেখে দিয়েছি। কড়াইতে বাকি ঘি গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে 20-25 সেকেন্ড নেড়েচেড়ে নিয়েছি।
- 3
এবার কাজু বাদাম দিয়ে কম আঁচে ভেজে নিয়েছি। এবার কিসমিস ও মশলা মাখা চাল দিয়েছি। লো মিডিয়াম আঁচে ততক্ষন পর্যন্ত ভেঁজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত চাল স্বচ্ছ হয়ে এসেছে।
- 4
এবার 3.5 কাপ জল গরম করে নিয়েছি। কুকারে চাল ও গরম জল দিয়ে 2 সিটি দিয়ে গ্যাস অফ করেছি।
তৈরি মিষ্টি পোলাও বা বাসন্তী পোলাও।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (7)