দই মুরগী (doi murgi recipe in Bengali)

#CP
সব মরসুমেই এটি খুবই উপাদেয়। তবে গরমের দিনে এই পদ টি খুবই ভালো লাগে।
দই মুরগী (doi murgi recipe in Bengali)
#CP
সব মরসুমেই এটি খুবই উপাদেয়। তবে গরমের দিনে এই পদ টি খুবই ভালো লাগে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
টকদই ভালো করে ফেটিয়ে নিন। তার মধ্যে ধোয়া মাংস, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, পিঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাশ্মীরী লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কিসমিস বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিনি ও ১ টেবিল চামচ তেল দিন।
- 2
সব একসাথে ভালো করে মাখিয়ে সারা রাত হিমঘরে রাখতে পারেন অথবা ৩-৪ ঘন্টা জারিয়ে নিন।
- 3
কড়াইতে বাকি তেল দিন। গরম হলে তেজপাতা, বড় এলাচ, শুকনো লঙ্কা ফোরন দিয়ে পিঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে জারানো মাংস, ফেটানো মিষ্টি দই ও নুন দিয়ে কষাতে থাকুন।
- 4
তেল ছাড়া ছাড়া হলে প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিন।
- 5
মাংস নরম হয়ে এলে গরম মশলা গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, চেড়া কাঁচালঙ্কা ও ঘি দিয়ে খানিক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখুন। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি