পালং এর পাঁচমিশালি তরকারি (palak panchmishali tarkari recipe in Bengali)

ÝTumpa Bose @Tumpacook_25061140
#WV
এটা আমার পরিবারের কাছে একটা দারুণ শীতকালীন উপাদেয় পদ।
পালং এর পাঁচমিশালি তরকারি (palak panchmishali tarkari recipe in Bengali)
#WV
এটা আমার পরিবারের কাছে একটা দারুণ শীতকালীন উপাদেয় পদ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
শাক টা ভালো করে ধুইয়ে কুচি করে কেটে নিতে হবে।
- 2
বাকী সব সবজি গুলো কেটে ধুয়ে রাখতে হবে।
- 3
এবার তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে, কাঁচা লংকা চিরে দিতে হবে।
- 4
আগে সবজি গুলো দিয়ে দিতে হবে। একটু নেড়েচেড়ে ঢাকা দিতে হবে।
- 5
মিনিট পাঁচেক পর ঢাকা খুলে দেখতে হবে যে সিদ্ধ হয়ে ছে কি না। এই বার পালং শাক কুচি দিয়ে নুন, হলুদ দিয়ে ঢেকে দিতে হবে।
- 6
পাঁচ মিনিট পর ঢাকা খুলে, ওতে রসুন টা থেঁতো করে দিতে হবে আর বাকি চিনি, গোলমরিচ গুরো দিয়ে ভালো করে মিশিয়ে, ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি পালং এর পাঁচ মিশেল তরকারি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16664311



মন্তব্যগুলি