সর্ষে পার্শে (shorshe parshe recipe in Bengali)

Bunai sen @cook_18176774
সর্ষে পার্শে (shorshe parshe recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছ গুলোকে ভাল করে ধুয়ে এক চা চামচ করে নুন আর হলুদ মিশিয়ে রাখতে হবে। এরপর একটা পাত্রে প্রায় ৭৫ গ্রাম সরষের তেল নিয়ে মাছ গুলো ভালো করে ভেজে নিতে হবে।
- 2
এবার একটা মিক্সিতে গোটা সরষে অল্প জল দিয়ে মিশিয়ে পেস্ট করে নিতে হবে। এবার আরও কিছুটা জল মিশিয়ে ছাঁকনির সাহায্যে সেটা ছেঁকে নিতে হবে।
- 3
এবার কড়াইতে বাকি সরষের তেল টা নিয়ে গোটা সরষে আর কাঁচা লঙ্কা ফোঁড়ন দিয়ে তার মধ্যে ওই ছাঁকা সরষের এর জলটা ঢেলে দিতে হবে।এর মধ্যে নুন আর হলুদ মেশাতে হবে।
- 4
এর মধ্যে ফেটানো টক দই ও ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটতে দিতে হবে। একটু ঘন হয়ে এলে তার মধ্যে ভেজে রাখা মাছ গুলো দিতে হবে।এইবার ভাতের সঙ্গে পরিবেশন এর পালা।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- পাতাবাটা বা ভর্তা(Pata bata ba bhrata recipe in bengali)
- ডিমের বাটি চচ্চড়ি (dimer bati chorchori recipe in Bengali)
- ফুলকপির পরোটা (Fulkopir paratha recipe in Bengali)
- সুজির ল্যাংচা (Soojir Langcha Recipe In Bengali)
- ফুলকপি দিয়ে হাঁসের ডিম এর ঝোল (পেঁয়াজ রসুন ছাড়া)(fulkopi dimer jhol recipe in bengali)
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16677939






মন্তব্যগুলি