চানা পনির মশলা(chana paneer masala recipe in bengal)

#CookpadTurns6
কুকপ্যাড এর জন্মদিন এ আমি এই রেসিপি টি শেয়ার করছি। ফ্রায়েড রাইস বা পরোটা , লুচি এর সাথে এটি জন্মদিন এ করে থাকি।
চানা পনির মশলা(chana paneer masala recipe in bengal)
#CookpadTurns6
কুকপ্যাড এর জন্মদিন এ আমি এই রেসিপি টি শেয়ার করছি। ফ্রায়েড রাইস বা পরোটা , লুচি এর সাথে এটি জন্মদিন এ করে থাকি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
কাবুলী চানা সারা রাত ভিজিয়ে রাখতে হবে নাহলে গরম জলে 8 10 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার প্রেসার কুকারে ভেজানো কাবুলী চানা আলু, 1/2 চা চামচ হলুদ, ছোটো এক টুকরো দারচিনি, একটি এলাচ দিয়ে 2 সিটি দিয়ে নামাতে হবে।
- 2
পনির ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। মিক্সিং জারে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লংকা, গোটা গরম মশলা, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো ও লংকা গুড়ো দিয়ে পেস্ট করে নিতে হবে।
- 3
এবার কড়াইয়ে তেল দিয়ে পনির ভেজে তুলে নিতে হবে। তারপর তেলে শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরা ফোড়ন দিয়ে পেস্ট করা মশলা দিয়ে নাড়তে হবে।
- 4
কিছুক্ষণ কম আঁচে ভালো করে মশলা ভেজে তাতে নুন, হলুদ, কাশ্মীরি লংকাগুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে সেদ্ধ আলু ও কাবুলী চানা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 5
ভালো করে কষানো হলে তাতে 3 কাপ মতো গরম জল দিয়ে ভাজা পনির গুলো দিয়ে একটু নেড়ে ফুটতে দিতে হবে।
- 6
এরপর গরম মশলা গুঁড়ো, কসৌরি মেথি ও চিনি ও ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes




















মন্তব্যগুলি (7)