রুই মালাইকারি (rui malaikari recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
রুই মাছগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এতে টকদই গোলমরিচ গুঁড়া, হলুদ ও সামান্য লবণ মাখিয়ে রাখতে হবে। এবার মসলার তৈরির জন্য মাছ, মালাই, তেল, ঘি, কাজু বাদে বাকি সব উপকরণ ১ কাপ পানি দিয়ে সেদ্ধ দিতে হবে।
- 2
মিশ্রণটি সেদ্ধ হয়ে এলে পানি সামান্য থাকতে থাকতে নামিয়ে ঠান্ডা করে এবার কাজুবাদাম ও মালাই, দুইটা কাঁচা মরিচ ও চিনি ভালো করে বেটে নিতে হবে বা ব্লেন্ড করে নিতে হবে।
- 3
এবার ১টি পাত্রে তেল ও ঘি গরম করে হাফ কাপ মত পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিতে হবে এবার এই তেলেই করে রাখা মসলা দিয়ে মাঝারি আঁচে কষাতে হবে।
- 4
এবার মেখে রাখা মাছ ভেজে নিয়ে কষানো মসলায় দিয়ে দিতে হবে।
- 5
মাছের এপিঠ ওপিঠ উল্টে দিতে হবে যেন মসলায় মাছটা ভালো করে রান্না হয়ে আসে। গ্ৰেভিটা ভালো করে ফুটে উঠলে এবং তেল উপরে উঠে এলে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের জন্য উপরে কাজু এবং বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes















মন্তব্যগুলি (2)