মুগ শ্যামলি (moong samli recipe in Bengali)

প্রিয়দর্শিনী দাস @cookingoutofanything
শীতের সেরা রেসিপি রসে চোবানো মুচমুচে এই পিঠা|
মুগ শ্যামলি (moong samli recipe in Bengali)
শীতের সেরা রেসিপি রসে চোবানো মুচমুচে এই পিঠা|
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মুগ ডাল সেদ্ধ করে বেটে নিতে হবে।
- 2
এরপর চিনি ও জল মিশিয়ে রস তৈরি করতে হবে। না খুব ঘন না বেশি পাতলা
- 3
তারপর একটি কড়াইয়ে নারকেল ও গুর মিশিয়ে ভালোভাবে জ্বাল দিতে হবে। ঘন ও আঠালো হয়ে এলে কড়াইটি গ্যাস ওভেন থেকে নামিয়ে নিতে হবে।
- 4
এরপর ময়দা ও চালের গুড়িতে ২ টেবিল চামচ তেলের ময়ান, প্রয়োজন মতো জল ও সেদ্ধ মুগ ডাল বাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 5
এবার মুগডাল ও ময়দা - চালের গুড়ি মিশ্রণটি লেচি কেটে, খোল বানিয়ে, নারকেলের পুর ভরে মুখ বন্ধ করে দিতে হবে।
- 6
ডুবো তেলে ভেজে চিনির রসে চুবিয়ে পরিবেশন করুন মুগ শ্যামলি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16741022




মন্তব্যগুলি