গোলাপের গুলকন্দ (Golaper Gulkand Recipe In Bengali)

এটি একটি বাদশাহী পানের মশলা |আবার এটি মিষ্টি, শ্রীখন্ড, শরবৎ তৈরীতে ও কাজে লাগে| এটি আমাদের শরীরের পক্ষেও বেশ উপকারী | এটি তৈরী করাও সহজ |
গোলাপের গুলকন্দ (Golaper Gulkand Recipe In Bengali)
এটি একটি বাদশাহী পানের মশলা |আবার এটি মিষ্টি, শ্রীখন্ড, শরবৎ তৈরীতে ও কাজে লাগে| এটি আমাদের শরীরের পক্ষেও বেশ উপকারী | এটি তৈরী করাও সহজ |
রান্নার নির্দেশ সমূহ
- 1
গোলাপের পাপড়ি ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে| বীজ বার করে নিতে হবে| পাপড়ি গুলোতে যেন একটুও জল না থাকে|
- 2
এবার পাপড়ির উপর চিনি দিয়েহাত দিয়ে.কচলে পাপড়িগুলো চটকে মাখতে হবেI
- 3
চিনি ও পাপড়ি ভালোমত মিশে গেলে মৌরি, মধুও এলাচ গুঁড়ো তাতে মেশাতে হবে।
- 4
এবার ঐপাত্রটি গ্যাসের উপর রেখে লো ফ্লেমে গ্যাস জ্বালিয়ে নাড়তে হবে | গ্যাসে না দিয়ে যদি কাঁচের বয়েমে রেখে রোদে দেওয়া যায়, তবে ৩দিনে গুলকন্দ তৈরী হয়ে যাবে৷কাঁচের বয়েমে ভরে এটি একবছর ব্যবহার করা যায়।এটি সকালে ও সন্ধ্যায় ২ বার ১ চামচ করে খেলে অনেক উপকার পাওয়া যায়৷ শরীর ঠান্ডা রাখতে, তারুণ্য বজায় রাখতে,কোষ্ঠকাঠিন্য দূর করতে, মুখের দুর্গন্ধ দূর করতে ভীষণ কাজ দেয়।
- 5
তৈরী হয়ে গেল গোলাপ ফুলের গুলকন্দ,বেশ সহজেই এটি তৈরী করা যায় এবং বেশ উপকারীও |
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি