কিসমিস তৈরির পদ্ধতি

#ML
আমি প্রথম এক বান্ধবীর থেকে এই কিসমিস তৈরির পদ্ধতি শিখেছি।
এই সময় রোদ টা খুব ভালো হয় আর আঙ্গুর বেশ ভালো এবং সস্তায় পাওয়া যায়।
আঙ্গুর বাড়িতে আসলে প্রথম দুই দিন খাওয়া হয়। তারপর পরেই থাকে। তখন আমি কিসমিস বানিয়ে নিই।

রান্নার নির্দেশ সমূহ
- 1
আঙ্গুর গুলো ভালো করে ধুয়ে নিতে হবে।
- 2
বোঁটা ছাড়িয়ে নিতে হবে।
- 3
এবার একটা সসপানে হাফ লিটার মতো জল দিয়ে,গরম বসাতে হবে।
- 4
ওতে আঙ্গুর গুলো দিয়ে দিতে হবে।
৫ থেকে ৬মিনিট পরে আঙ্গুর গুলো জলের উপরে ভেসে উঠবে। - 5
তখনই বুঝতে হবে যে হয়ে গেছে।
- 6
এবার ওগুলো কে ঝাঁঝড়ি তে ঢেলে জল ঝড়িয়ে নিতে হবে।
- 7
এবার টাওয়েল দিয়ে পুছে,একটা একটা করে ছড়িয়ে রোদে দিতে হবে।
- 8
৪থেকে ৫দিন কড়া রোদে শুকিয়ে নিলেই কিসমিস তৈরি।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি