করলার তেল ঝাল (Karolar Tel jhal recipe in Bengali))

#BR
#তেঁতো রেসিপি
# করলার তেল ঝাল
শুক্তো /ঝোল /ভাজা /ডাল ~ তেঁতোর রেসিপিতে আজ আমি করেছি একটু অন্যরকম চটপটা রেসিপি| যারা তেঁতো খেতে পারে না, তাদের ও খেতে ভালো লাগবে ৷এটি খুব কম উপকরণেই তৈরী হয়| এতে লাগে করলাকুচি, নুন., হলুদ,সঃ তেল, পেঁয়াজ, লংকাগুড়া, কালোজিরা,সর্ষে বা পোস্ত বাটা,১/২ চা চামচ টমেটো কেচাপ /টমেটো কুচি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে করলা পাতলা করে কেটেবীজ বার করে ধুয়ে নিতে হবে| এবার তাতে নুন হলুদ মাখিয়ে ১০ মিনিট রেখেদিতে হবে। ১০ মিনিট পর করলাগুলি চেপে জলটা ফেলে দিলে তেঁতো কম হবে|
- 2
প্যানে ২ চা চামচসঃ তেলে এবার ঐ করলা ভাজতে হবে। আঁচ কমিয়ে ৫ মিনিট ভেজে করলাগুলি একটা প্লেটে তুলে রাখতে হবে|
- 3
এবার ১টি ছোট বাটিতে ১/২ চা চামচ লংকা গুঁড়ো,১/২ চা চামচ হলুদ, ওসামান্য সরষের তেল ২ চা চামচ জল দিয়ে মেখে একটা পেস্ট বানাতে হবে৷
- 4
এবার করলাভাজার প্যানে, কালোজিরা, গোটা লংকা ফোঁড়ন দিয়ে, আগে থেকে তৈরী মশলার পেস্ট দিয়েনাড়তে হবে।সামান্য নুন দিতে হবে| এভাবে ২ মিনিট নাড়াচাড়া করতে হবে।
- 5
এবার ঐ প্যানে পোস্ত /সর্ষে বাঁটা যেটা খুশি দিয়ে কষাতে হবে৷প্যান থেকে তেলছেড়ে এলে১/২ চা চামচ কেচাপও ২ চা চামচ জল দিয়ে নেড়ে ভাজা করলাদিয়ে ১ মিনিট রান্না করতে হবে| দরকার হলেসামান্য জলছিটা দিয়ে২-৩ মিনিট কষতে হবে|
- 6
২-৩মিনিট পর করলা ভালোমত সেদ্ধ হয়ে এলে গ্যাস অফ করে,১ চা চামচকাঁচাতেল ছড়িয়ে দিতে হবে|পরিবেশন করার সময় ইচ্ছা হলেখুব সামান্য ধনে পাতা কুচি ঝড়ানো যেতে পারে৷এটি গরম ভাতের সাথে প্রথমপাতে খেতে অপূর্ব লাগে।তেঁতো লাগে না তাই সবাই এটি পছন্দ করবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি