টোপা কুলের আচার(Topa Kuler Aachar Recipe in Bengali)

Sumita Roychowdhury @Sumita_26
#ML
পুরো ফ্রেব্রুয়ারি মাস ধরে রেসিপি চ্যালেন্জে বানিয়েছি টোপা কুলের আচার।
টোপা কুলের আচার(Topa Kuler Aachar Recipe in Bengali)
#ML
পুরো ফ্রেব্রুয়ারি মাস ধরে রেসিপি চ্যালেন্জে বানিয়েছি টোপা কুলের আচার।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে টোপা কুল গুলো খুব ভালো করে ধুয়ে, বোঁটা ফেলে জল ঝরিয়ে রাখুন
- 2
এবারে একটি কড়া গ্যাসে বসিয়ে তাতে সরষের তেল দিয়ে তাতে শুকনো লংকা ও পাঁচফোড়ন ফোড়ন দিন এবং টোপা কুল
গুলো কড়াতে দিয়ে দিন - 3
এরপরে কুলের সাথে নুন এবং হলুদ গুঁড়ো মিশিয়ে নিন
- 4
এবারে জল মিশিয়ে ফুটতে দিন এবং কুল সেদ্ধ হয়ে যাওয়া অবদি
ফুটতে দিন - 5
এরপরে প্রথমে গুড় ও পরে চিনি
মিশিয়ে আরও কিছুক্ষন ফুটিয়ে নিন - 6
যখন ঝোল কমে ঘন হয়ে গেল তখন ভাজা জিরে শুকনোলংকার গুঁড়ো মিশিয়ে নাবিয়ে রাখুন এবং ঠান্ডা হলে লেবুর রস মিশিয়ে নিন
- 7
তৈরি হয়ে গেল টোপা কুলের আচার যেটা লেবুর রস ব্যবহার করার জন্য অনেক দিন খুব ভালো থাকবে
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/16802031












মন্তব্যগুলি