বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল (Begun Diye Ilish Machher Jhal, Recipe

#BRR
বাঙালি রান্নার রেসিপি চ্যালেন্জে আমি আজকে বানিয়েছি সুস্বাদু একটি সবার প্রিয় রেসিপি
বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল
বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল (Begun Diye Ilish Machher Jhal, Recipe
#BRR
বাঙালি রান্নার রেসিপি চ্যালেন্জে আমি আজকে বানিয়েছি সুস্বাদু একটি সবার প্রিয় রেসিপি
বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ইলিশ মাছের পিস গুলো ভালো করে ধুয়ে একটু নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে রাখুন
- 2
এরপরে আলুর খোসা ছাড়িয়ে ও বেগুন এবং পেঁয়াজ লম্বা লম্বা টুকরো করে কেটে ধুয়ে রাখুন এবং কাঁচালংকা চিরে রাখুন
- 3
একটা নন স্টিক কড়া গ্যাসে বসিয়ে তাতে সরষের তেল দিয়ে ইলিশ মাছের পিস গুলো একটু ভেজে তুলে রাখুন
- 4
এরপরে ওই মাছ ভাজা তেলে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজের টুকরো দিয়ে একটু ভেজে নিয়ে তাতে আলু ও বেগুনের টুকরো গুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তাতে বাকি নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে নিন
- 5
এবারে দিন জিরে গুঁড়ো, লাল লংকা গুঁড়ো এবং চেরা কাঁচালংকা
গুলো ও এবারে আরও একটু নাড়িয়ে নিয়ে জল মিশিয়ে ফুটিয়ে নিন - 6
কিছুক্ষন ঝোল ফোটার পরে ভাজা ইলিশ মাছের পিস গুলো দিয়ে আরও একটু ফুটিয়ে নাবিয়ে নিলেই তৈরি হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি