চাট মশলা (chat masala recipe in bengali)

#ML
সারা ফেব্রুয়ারি মাসব্যাপী রেসিপি চ্যালেঞ্জ আজ তার শেষ দিন। আমি এর আগে বেশ কয়েকটি রেসিপি শেয়ার করেছি। আজ আমি ঘরে তৈরি চাট মশলা শেয়ার করছি। আমরা বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ চাট বানিয়ে খায় তো সেই চাট মসলা যদি ঘরে বানিয়ে ব্যবহার করি মন্দ কি? অল্প উপকরণে অল্প সময়ে।

রান্নার নির্দেশ সমূহ
- 1
সব মশলা গুছিয়ে একটা প্লেটে নিলাম। প্রথমে গ্যাস অন্ করে কড়াই বসিয়ে জিরে দিয়ে হালকা আঁচে হালকা ভেজে নিলাম।
- 2
জিরের কালার চেঞ্জ হলেই নামিয়ে অন্য পাত্রে ঢেলে দিলাম। এরপর লো আঁচে ধনে দিয়ে হালকা ভেজে নিলাম জাস্ট হালকা সুগন্ধ ছাড়া পর্যন্ত।
- 3
এবার গোলমরিচ দিয়ে ওটাও ধনের সাথে হালকা ভেজে নিলাম, এবার গ্যাস অফ্ করে দিয়ে জোয়ান দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম।
- 4
গ্যাস অফ্ অবস্থায় জোয়ান দেওয়ার পর হিং দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা জিরে টা মিশিয়ে দিলাম। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কড়াই থেকে ঢেলে নিলাম। বা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করলাম।আমচূর পাউডার দুই রকম লবণ এক জায়গায় গুছিয়ে নিলাম।
- 5
এবার গ্রাইন্ডার জারে নিয়ে সাদা লবণ বীট লবণ দিয়ে একদম মিহি ডাস্ট পাউডার তৈরি করে নিলাম।
- 6
এবার চালুনি দিয়ে চেলে নিয়ে যে যে Ingredients দিয়ে চাট মসলা বানিয়েছি সেগুলো দিয়ে সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এই চাট মসলা এয়ার টাইট কৌটতে ভরে স্টোর করে রেখে দিলে অনেকদিন ব্যবহার করতে পারবো।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি