হট গার্লিক ফ্রায়েড চিকেন(Hot Garlic Fried Chicken Recipe in Bengali)

#FSR
প্রিয় স্ন্যাক্স রেসিপি চ্যালেন্জে আমি আজকে বানিয়েছি চিকেনের একটা দারুন রেসিপি যা কফি বা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অসাধারণ, হট গার্লিক ফ্রায়েড চিকেন

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেনের লেগ গুলো ভালো করে ধুয়ে গা গুলো ছুরি দিয়ে চিরে দিয়ে একটু নুন ও লেবুর রস মাখিয়ে দশ মিনিট রেখে, তারপর তাতে ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লংকার গুঁড়ো, বাকি নুন ও
মাখন গরম করে গলিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চিকেনের লেগ গুলোতে ভালো ভাবে মাখিয়ে রাখুন প্রায় দুই ঘন্টা মতো - 2
এরপরে একটা নন স্টিক কড়া গ্যাসে বসিয়ে তাতে তেল দিয়ে ব্যাটারে ডোবানো চিকেনের লেগ গুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিন
- 3
ভালো করে বাদামি রঙের মতো ভাজা হলে নাবিয়ে রাখুন
- 4
এবারে পেঁয়াজ পাতা, আদার টুকরো এবং রসুনের কোয়া গুলো কুচি কুচি করে কেটে রাখুন
- 5
এবারে ওই চিকেন ভাজা তেলে আদার ও রসুনের কুচি গুলো দিয়ে একটু নাড়িয়ে পেঁয়াজ পাতা কুচি কুচি ও পেঁয়াজ কুচি গুলোও দিয়ে ভেজে নিন এবং চিকেনের ভাজা লেগ গুলো দিয়ে দিন
- 6
কিছুক্ষন ভাজার পরে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করলাম
হট গার্লিক ফ্রায়েড চিকেন
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি