ঠান্ডাই স্টাফড বেকড গুজিয়া(thandai stuffed baked gujiya recipe in Bengali)

হোলি মানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া। আরে খাওয়া-দাওয়ার মধ্যে প্রচুর পরিমাণে তেল আমাদের শরীরের যায়। আর গুজিয়া যদি এরকম তেলে না ভেজে বেক করে বানানো হয় তাহলে এটা স্বাস্থ্যকর হয় আর খেতেও ভালো লাগে।।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটা প্যানের মধ্যে কাজু আমণ্ড মগজদানা মৌরি পোস্ত দারচিনি এলাচ আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে একটু সেঁকে নিতে হবে।
- 2
এরপর ওর মধ্যে কেসর দিয়ে নামিয়ে নিতে হবে।
- 3
এবার সামান্য একটু চিনি দিয়ে ওটাকে ফাইন পাউডার বানিয়ে নিতে হবে।
- 4
ব্যাস আমাদের ঠান্ডায় পাউডার রেডি।
- 5
এবার পুর বানানোর জন্য প্রথমে প্যান এর মধ্যে সুজিটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে।
- 6
এবার নারকেল টা কে ড্রাই রোস্ট করে নিয়ে ওর মধ্যে খোয়া ক্ষীরটা ভালো করে মেশিয়ে নিতে হবে।
- 7
এবার ওর সাথে ঠান্ডায় মসলা গুঁড়ো চিনি আর সুজি সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলে পুর রেডি।
- 8
এবার ময়দাটাকে নুন চিনি আর ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
- 9
এবার ডোটাকে তিন ভাগে ভাগ করে ওর মধ্যে ফুড কালার মেশাতে হবে।।
- 10
এবার ময়দাটাকে পাঁচ মিনিট ফ্রিজে রেখে তারপর লুচির মত বেলে মাঝখানে পুর ভরে খুঁজিয়া র মত মুরে নিতে হবে।
- 11
এবার একটা বেকিং ট্রেতে বাটার পেপার দিয়ে ওর উপর ঘি ব্রাশ করে গুজিয়াগুলো দিয়ে দিতে হবে।
- 12
এবার প্রিটেড ওভেন ২০০ ডিগ্রী সেলসিয়াস এ ১০ মিনিট বেক করলে ই রেডি আমাদের বেকড গুজিয়া।
- 13
তেল দিয়ে না ভাজার জন্য এটি যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও সুস্বাদু।
- 14
ইচ্ছামতই সাজিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি