গ্রিল সাবুদানা স্যান্ডউইচ (Grill Sabudana sandwich recipe in Bengal)

#HR
হোলি মানেই রঙ এর উৎসব। সেখানে খাওয়া দাওয়া হবে নানারকম। একটু অন্যরকম স্ন্যাক্স নিয়ে এসেছি আজ হোলি উৎসব এ।
গ্রিল সাবুদানা স্যান্ডউইচ (Grill Sabudana sandwich recipe in Bengal)
#HR
হোলি মানেই রঙ এর উৎসব। সেখানে খাওয়া দাওয়া হবে নানারকম। একটু অন্যরকম স্ন্যাক্স নিয়ে এসেছি আজ হোলি উৎসব এ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
সাবুদানা ধুয়ে ২ঘণ্টা মতো ১ টি চালনি তে জল ঝড়ার জন্য রাখতে হবে। বাকি । পেঁয়াজ কুচি, আদা গ্রেট করা, কাঁচ লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সেদ্ধ আলু গ্রেট করা,নুন ও বাকি গুঁড়ো মসলা একসাথে মেখে নিতে হবে চীজ আলাদা রেখে।
- 2
স্যান্ডউইচ গ্রীলার এর দুই পিঠ এ তেল লাগিয়ে তারওপর সাবুদানা মাখা রেখে মধ্যে খানে চীজ কিউব রেখে ওপর থেকে সাব দানা মাখা দিয়ে ঢেকে গ্রিলারের ওপরের দিক টা চেপে বন্ধ করে দিতে হবে।
- 3
গ্রীলার কম আঁচে গ্যাসে রেখে ২দিক উল্টা পাল্টা করে সেঁকে নিতে হবে ১০/১২ মিনিটের মতো। শেষে হাই আঁচে সেঁকে নিতে হবে লালচে সোনালী রঙের হওয়া পর্যন্ত। একটি প্লেটে রেখে নিতে হবে। ১ টি ছুরির সাহায্যে স্যান্ডউইচ এর আকারে কেটে প্লেটে সাজিয়ে পরিবেশন করে দেখুন অতিথি আপ্যায়নে মজা এসে যাবে। হোলির রঙ আর আমাদের মনের রঙ ২ গুনা হয়ে যাবে।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি (2)