গোলবাড়ির স্টাইলে চিকেন কষা
#আহারে বাহারে
রান্নার নির্দেশ সমূহ
- 1
আদা, রসুন, কাঁচা লঙ্কা আলাদা আলাদা করে বেটে নিতে হবে। পেঁয়াজ কুচিয়ে রাখতে হবে। হাফ রসুন বাটা গায়ে মাখিয়ে 2 ঘণ্টা মাংস ম্যারিনেট করে রাখতে হবে।
- 2
কড়াইয়ে সরষের তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচ ফোড়ন আর গোটা গরমমশলা ফোড়ন দিতে হবে। ফোড়ন এর সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিতে হবে।
- 3
পেঁয়াজ নরম হয়ে হাল্কা সোনালি রং ধরতে শুরু করলে চিনি দিয়ে দিতে হবে। এ বার তাতে মাংস দিয়ে দিতে হবে।
- 4
মাংস ভাল করে নাড়তে হবে। এ বার একটি বাটিতে আদা বাটা, বাকি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। মাংসের উপরে মশলা ওই মিশ্রণ দিয়ে দিতে হবে।
- 5
উপর থেকে 3 টেবিল চামচ গরম সরষের তেল দিতে হবে। মাংস ভাল করে কষতে হবে। ওর মধ্যে অল্প গরম জল দিতে হবে। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করতে হবে।
- 6
মাংস কষে তেল ছেড়ে এলে ফেটানো টক দই দিতে হবে। আরও এক বার নাড়াচাড়া করে শাহী গরমমশলা গুঁড়ো ছড়িয়ে কষা মাংস নামিয়ে নিতে হবে।
- 7
চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে গরম গরম পরিবেশন করতে হবে গোলবাড়ির মতো তুলতুলে নরম চিকেন কষা।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি