এগ চিকেন কোপ্তা রোল
বাঙালীর জনপ্রিয় স্ট্রিট ফুড
রান্নার নির্দেশ সমূহ
- 1
ময়দা কে নুন, চিনি, তেল ও বেকিং পাউডার দিয়ে গরম জলে মেখে ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
এবার চিকেন,সব মশলা দিয়ে মেরিনেট করে ২ ঘন্টা রেখে তারপর সাদা তেলে কোপ্তা গড়ে ভেজে নিতে হবে।
- 3
এরপর কড়াইতে সাদা তেল গরম করে ওতে পেঁয়াজ,ক্যাপসিকম, লঙ্কা কুচি, নুন সব দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। তারপর কোপ্তা গুলো ওতে যোগ করে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে।
- 4
এবার ময়দা মাখা থেকে লেচি কেটে তেল দিয়ে বেলে দুপিঠ সেঁকে নিন। তারপর একটা প্যানে তেল গরম করে নুন দিয়ে ফেটানো ডিম দিয়ে দিতে হবে,তার ওপর সেঁকা পরোটা দিয়ে আবার তেল দিয়ে দুপিঠ ভাল করে ভেজে নিতে হবে।
- 5
যে চিকেন টা আগে তৈরি করা ছিল, এবার সেটা মাঝখানে দিয়ে ওর ওপরে লেবুর রস,চাট মশলা, গোলমরিচ ও টমেটো সস ছড়িয়ে গোল করে পাকিয়ে কাগজ দিয়ে মুড়ে নিলেই তৈরি আমাদের সবার প্রিয় চটজলদি রোল। তাড়াতাড়ির সময় রাস্তা দিয়ে চলতে চলতে খেয়ে পেট ভড়ানো যায়।
Keywords
Similar Recipes
More Recipes












মন্তব্যগুলি