রসমালাই সন্দেশ

গরম থেকে রেহাই পেতে আরো একটি মিষ্টি রেসিপি নিয়ে আমি হাজির, খুবই সুস্বাদু এই রসমালাই সন্দেশ রেসিপি টি আপনি অবশ্যই ট্রাই করবেন, আসলে আমার কিছু কালাকান্দ সন্দেশ বেঁচে গিয়েছিল তাই ভাবলাম এই রসমালাই সন্দেশ বানিয়ে ফেলি। #গ্রীষ্মকালীন রেসিপি

রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি কড়াইয়ে দুধ গরম বসিয়ে দিন, নাড়তে থাকুন যাতে তলা থেকে না লেগে যায়। দুধ শুকিয়ে প্রায় 500 গ্রাম করে নিন।
- 2
তাতে চিনি ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন। এবং চুলা থেকে নামিয়ে নিন। কিছুটা ঠান্ডা করে তারপর তাতে গোলাপজল ও এলাচ গুঁড়া মিশিয়ে দিন।
- 3
এবার একটি পাত্রে আগে সবগুলো সন্দেশ সমানভাবে বিছিয়ে নিন। তারপর তার উপর ঘন দুধের মিশ্রনটা ঢেলে দিন। তারপর দুই ঘণ্টার জন্য ফ্রিজে তুলে রাখুন।(বি: দ্র: দুধ যেন গরম না হয় তাহলে সন্দেশ গুলো সবগুলো ভেঙ্গে যাবে)
- 4
দুই ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে বেশ আমেজের সাথে মজা নিন এই রসমালাই সন্দেশের
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)