চিকেন গোল্ড কয়েন

#বাঙালির রন্ধনশিল্প
রমজান মানে রোজ একটা আমিষ
স্ন্যাক্স আইটেম চাই,তাই আজ একটা সহজ আমিষ রেসিপি দিলাম,শুধু রমজানেই না আপনার বাড়িতে যেকোনো পাটি হোক বানাতে পারেন
চিকেন গোল্ড কয়েন
#বাঙালির রন্ধনশিল্প
রমজান মানে রোজ একটা আমিষ
স্ন্যাক্স আইটেম চাই,তাই আজ একটা সহজ আমিষ রেসিপি দিলাম,শুধু রমজানেই না আপনার বাড়িতে যেকোনো পাটি হোক বানাতে পারেন
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চিকেন কিমা কে মিক্সারে ভালো করে পিষে নিন
একটা বড় বাটিতে চিকেন কিমা টা বের করে নিন
- 2
তারপর কিমাতে সয়াসস,গোলমরিচ গুঁড়ো,লংকা গুঁড়ো, নুন,ডিম,আদা রসুন বাটা, কাঁচা লংকা কুচি,পেঁয়াজ কুচি,ধনেপাতা কুচি,১ টা ডিম,কর্ণ ফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিন।
- 3
অন্য বাটি তে অল্প নুন,অল্প লংকা গুঁড়ো দিয়ে ১ টা ডিম ফেটিয়ে নিন।
- 4
পাউরুটির স্লাইস গুলো কে গোল বাটি বা গোল কাটার দিয়ে কেটে নিন
- 5
এবার একটা ব্রাশ ডিমের গোলায়ে ঢুবিয়ে পাউরুটি র ওপর ব্রাশ করে অল্প চিকেন কিমা বসান
আবার ডিম ব্রাশ করে উপর দিয়ে তিল ছড়িয়ে দিন - 6
এইভাবে সব পাউরুটি তৈরি করে নিন
তারপর চিকেন কয়েন গুলো ৩০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন
গ্যাস জ্বালিয়ে করে কড়া বসান।তেল দিন
তেল গরম হলে চিকেন কয়েন গুলো হাল্কা আঁচে ভেজে নিন। - 7
দুই পিঠ ভালোভাবে ভেজে নিন।
- 8
গরম গরম চিকেন গোল্ড কয়েন পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি