ধোসা অমলেট

# উত্তরবাংলার রান্নাঘর স্বাস্থ্যকর সুস্বাদু ঘরে তৈরী এই রেসিপিটি বাচ্চা থেকে বড়ো সবার ভালো লাগবে. প্রাতরাশ বা বিকেলের জলখাবার এর জন্য বেশ ভালো একটি রেসিপি.
ধোসা অমলেট
# উত্তরবাংলার রান্নাঘর স্বাস্থ্যকর সুস্বাদু ঘরে তৈরী এই রেসিপিটি বাচ্চা থেকে বড়ো সবার ভালো লাগবে. প্রাতরাশ বা বিকেলের জলখাবার এর জন্য বেশ ভালো একটি রেসিপি.
রান্নার নির্দেশ সমূহ
- 1
ইনস্ট্যান্ট ধোসা মিক্স টি সামান্য নুন ও টক দই দিয়ে ফেটিয়ে আন্দাজমতো জল দিয়ে থকথকে একটা মিশ্রণ তৈরী করতে হবে. খেয়াল রাখতে হবে যাতে বেশী পাতলা না হয়. মিশ্রণটি 15-20 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে.
- 2
এবার চাটনির জন্য আগের দিনের ভিজিয়ে রাখা ছোলার ডাল থেকে জল ঝরিয়ে নিয়ে একটি ফ্রাই প্যান এ সামান্য তেল দিয়ে ছোলার ডাল, নারকেল টুকরো ও কাঁচা লঙ্কা একটা, আন্দাজমতো নুন দিয়ে ভাজতে হবে. দেখতে হবে যাতে লাল না হয়.
- 3
মিশ্রণটি মিক্সি তে পিষে এর সাথে সামান্য জল মিশিয়ে নিতে হবে. এবার তেল এ সর্ষে, কারি পাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই পেস্ট টার সাথে মিশিয়ে দিতে হবে. দরকার হলে সামান্য নুন দেওয়া যেতে পারে.
- 4
এবার একটি নন স্টিক প্যানের গায়ে সামান্য তেল লাগিয়ে ধোসার গোলা দিয়ে গোল করে নিতে হবে. প্রতিটি ধোসার জন্য একটি করে ডিম ফেটিয়ে নুন মিশিয়ে এই ধোসার গোলার উপর দিয়ে চামচের উল্টো দিক দিয়ে পুরো ধোসার উপর ছড়িয়ে দিয়ে কুচো পেঁয়াজ, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি দিতে হবে.
- 5
অল্প তেলে যখন একদিক টা ফ্রাই হয়ে যাবে উল্টে দিয়ে যেদিকে ডিম আছে সেদিকটা ভালো করে ভেজে তুলে নিন এবং বানানো চাটনির সাথে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি